বর্ণিল সাজ আর নানা আয়োজনে বাংলাদেশ ইউনিভার্সিটিতে বর্ষবরণ!
পুরোনো সব গ্লানি মুছে ফেলে নতুনকে বরণের অঙ্গীকারে মুখর ছিল বাংলাদেশ ইউনিভার্সিটি (BU) ক্যাম্পাস। নববর্ষের আনন্দ, নিখাদ বাঙালিয়ানা আর রঙের আবেশে ‘বৈশাখ ১৪৩৩’ উদযাপনে প্রাণভরে মেতে উঠেছিল সবাই।
পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এবারের আয়োজনে নির্দিষ্ট কোনো রঙের গণ্ডি ছিল না; বরং জীবনের আনন্দ, তারুণ্যের উচ্ছ্বাস আর বহুরঙা অনুভূতি দিয়েই সাজানো হয়েছিল আমাদের প্রাণের ক্যাম্পাস।
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, মনমাতানো সাংস্কৃতিক পরিবেশনা, ঐতিহ্যবাহী সাজসজ্জা আর জিভে জল আনা দেশীয় রসনাবিলাস—সব মিলিয়ে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে এক জমজমাট উৎসবের ক্যানভাস!
মাননীয় উপাচার্য, রেজিস্ট্রার, ডিনবৃন্দ, সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে দিনটি সত্যিকার অর্থেই পরিণত হয়েছিল এক আনন্দঘন মিলনমেলায়।
#BangladeshUniversity #BU #PohelaBoishakh #Boishakh1433 #BengaliNewYear #CampusFestivity #ShuboNoboborsho